ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

পুলিশকে যারা ব্যবহার করেছে, তাদের শাস্তি দেয়া হবে

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, পুলিশ চলবে নিয়মের মধ্যে থেকে, পুলিশ আর কোনো চাটুকারিতা করবে না। পুলিশকে যারা ব্যবহার করেছে তাদের ধরেন। আমি চেষ্টা করবো হুকুমদাতা যারা আছেন শাস্তি দিতে। রবিবার দুপুরে পুলিশ কেন্দ্রীয় হাসপাতালে সহিংসতার সময় আহতদের দেখতে এসে এসব কথা বলেন এম সাখাওয়াত হোসেন।

এম সাখাওয়াত হোসেন জানান, পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করা যাবে না। এখন থেকে পুলিশ কমিশনের অধীনে পুলিশ চলবে। আপনারা পুলিশ কমিশনকে অর্ডার দেবেন, তারা যা করার করবে। এই পুলিশ জনগণের পুলিশ। তবে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় পুলিশ তাদের মনোবল হারিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আজকে অবস্থা দেখেন প্রতিদিন ডাকাতি হচ্ছে, কারণ পুলিশ নাই। যারা অন্যায় করেছে তারা শাস্তি পাবে।

এম সাখাওয়াত হোসেন বলেন, মিডিয়া সঠিক তথ্য তুলে ধরলে আজ এত পুলিশ ও সাধারণ মানুষ মারা যেত না। চাটুকার সাংবাদিকতা করলে সেই চ্যানেল বন্ধ করে দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, পুলিশের হাতে মারণাস্ত্র দিয়েছে। পুলিশের হাতে সেভেন পয়েন্ট সিক্স টু মডেলের অস্ত্র দেখে আমি অবাক হয়ে গিয়েছি। আমাদের কাছে অত্যাধুনিক মারণাস্ত্র আছে, সেটা শত্রু মারার জন্য, ইন দ্য বার্ডারস (সীমান্তে), নট ইন ইন্টারনাল ইউজ (অভ্যন্তরিণ কাজে ব্যবহারের জন্য নয়)। পুলিশকে এই অস্ত্র দেয়া ঠিক হয়নি। যারাই দিয়েছে, এই কারণে দিয়েছে।।

সেইসাথে রাষ্ট্র পরিচালনা প্রসঙ্গে তিনি বলেন, একজনের ইচ্ছামতো রাষ্ট্র চালানো যায়না। এই রাষ্ট্র কারো পার্সোনাল প্রপার্টি (ব্যক্তিগত সম্পদ) না, ফ্যামিলি প্রপার্টি (পারিবারিক সম্পদ) না। রাজনীতিকে নষ্ট করা হয়েছে। মানুষ মারার পরেও ক্ষমতায় থাকতে চায়।

ads
ads
ads

Our Facebook Page

↑